রবীন্দ্রনাথ ঠাকুর
লেখক পরিচিতি
নাম : রবীন্দ্রনাথ ঠাকুর।
ছদ্মনাম : ভানুসিংহ।
জন্মতারিখ : ৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)।
জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা, ভারত।
পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
মাতার নাম : সারদা দেবী।
পিতামহের নাম : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
শিক্ষাজীবন: রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমী, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেন নি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনের কোন ত্রুটি হয়নি।
পেশা : ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্মে পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশুনা করেন। এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহাজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন।
কাব্য : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
উপন্যাস : গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।
কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রাণী প্রভৃতি।
নাটক : অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা প্রভৃতি।
গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পসল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক প্রভৃতি।
ভ্রমণকাহিনী : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র প্রভৃতি।
পুরস্কার: নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট(১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট(১৯৩৬)।
মৃত্যু তারিখ : ৭ আগস্ট, ১৯৪১ খ্রিস্টাব্দ। (২২ শ্রাবণ ও ১৩৪৮ বঙ্গাব্দ)।
লেখক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য :
- রবীন্দ্রনাথ মাতা পিতার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। রবীন্দ্রনাথের পনেরো ভাইবোন।
- তিনি কবিতা রচনা করতে আরম্ভ করেন আট বছর বয়সে।
- তার প্রথম কবিতা হিন্দুমেলার উপহার।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-কবিকাহিনী (প্রকাশকাল ১৮৭৮)
- রবীন্দ্রনাথে প্রথম প্রকাশিত নাটক-বাল্মীকি প্রতিভা (প্রকাশ ১৮৮১)
- রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম-বৌ ঠাকুরাণীর হাট (প্রকাশকাল ১৮৮৩)
- রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা ছোটগল্পের- জনক।
- প্রথম জীবনে রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা উলেখ্যযোগ্য কবিতা-নির্ঝরের স্বপ্নভঙ্গ
- কবি ১৯০১ সালে শান্তিনিকেতনে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।
- ১৯০১ সালে কবি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন।
- গীতাঞ্জলী কাব্যের অনুবাদ Songs offering নামে প্রকাশিত হয় ১৯১২ সালে
- Songs offering এর ভূমিকা লেখেন ইংরেজি কবি-WB Yeats
- তিনি নোবেল পুরস্কার পান ১৯১৩ সালের নভেম্বর মাসে।
- কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট উপাধি প্রদান করেন-১৯১৩ সালের ২৬ ডিসেম্বর।
রবীন্দ্রনাথের প্রথম রচনাসমূহ:
প্রথম মনস্তাত্তিক উপন্যাস: চোখের বালি
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দু মেলার উপহার
প্রথম প্রকাশিত গল্প: ভিখারিণী
প্রথম প্রকাশিত কাব্য: বনফুল
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: বিবিধ প্রসঙ্গ
প্রথম প্রকাশিত উপন্যাস: বৌ ঠাকুরানীর হাট
প্রথম প্রকাশিত পত্রিকা: সাধনা