আলোচ্য প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিসিএস, বিশ্ববিদ্যালয়, সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন পত্র থেকে। আশা করি এই প্রশ্নগুলো আয়ত্ব করতে পারলে যে কোন পরীক্ষায় কমন পাওয়া সম্ভব।বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর-2 প্রকাশ করা হলো প্রথম পর্বটি ভালো লাগার ফলে।
সমার্থক শব্দ: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- ‘পরিমল’ শব্দের সমার্থক শব্দ কোনটি → সুবাস [ বেরোবি বি ১৩-১৪]
- ‘উপরোধ’ শব্দের অর্থ কী → অনুরোধ [বিসিএস ২৮তম]
- ‘বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ → শম্পা [ ঢাবি খ ১২-১৩]
- কোনটি নিশার সমার্থক শব্দ নয় → অরাতি [ ঢাবি গ ১২-১৩]
- ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি → বাতাস [ রাবি এ ১২-১৩]
- কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয় → পাবক [ রাবি ই ১২-১৩]
- ‘অগ্নি’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি → অনল [ বেরোবি বি অ ১২-১৩]
- ‘দামিনী’ অর্থ কী → বিদ্যুৎ [ জাতীয় বিশ্ববিদ্যালয় খ ১২-১৩]
- ‘উরগ’ এর সমার্থক শব্দ → সরীসৃপ [ ঢাবি খ ৯৮-৯৯]
- ‘সুগন্ধ’র সমার্থক শব্দ → পরিমল [ ঢাবি খ ০০-০১]
- ‘ঐরাবত’ এর সমার্থক শব্দ → গজ [ ঢাবি গ ০০-০১]
- ‘শীল’এর সমার্থক শব্দ→ চরিত্র [ ঢাবি খ ০০,০০১]
- ‘কপাল’ শব্দের সমার্থক শব্দ → কপাল [ঢাবি ঘ ০৪-০৫]
- ‘নীর’ শব্দের সমার্থক শব্দ → বারি [ ঢাবি গ ০৪-০৫]
- ‘ধেনু’ শব্দের সমার্থক শব্দ→ গরু [ ঢাবি ক ০৫-০৬]
- সমার্থক শব্দগুচ্ছ নির্দেশ কর → পঙ্কজ, উৎপল, শতদল, অরবিন্দ [ ঢাবি ক ০৫-০৬]
- ‘কান্নার’ সমার্থক শব্দ → রোনাজারি [ ঢাবি খ ০৫—০৬]
- ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি → উদধি [ ঢাবি ঘ ০৫-০৬]
- ‘জাঙ্গাল’ এর প্রতিশব্দ → বাধঁ [ ঢাবি ঘ ০৬-০৭]
- কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয় → তরঙ্গিণী [ ঢাবি গ ১৩-১৪]
- কোনটি সমার্থক শব্দ নয় → অভ্র [ঢাবি খ ১৪-১৫]
- কোন শব্দগুচ্ছ সমার্থক → ছায়া, আভাস, প্রতিকায়, আদল [ ঢাবি ঘ ১৪-১৫]
- ‘চুল’ শব্দের সমার্থ শব্দ কোনটি → চিকুর [ ঢাবি ক ১৫-১৬]
- কোনটি ‘চাঁদের’ সমার্থক শব্দ নয় → তুরগ [ ঢাবি ক ১৫-১৬]
- ‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি → অর্ক [ ঢাবি খ ১৫-১৬]
- নিচের কোনটি ‘প্রতীক্ষা’ শব্দের প্রতিশব্দ → অপেক্ষা [ ঢাবি ক ১৬-১৭]
- ‘সলিল’ শব্দের সমার্থক কোনটি → উদক [ ঢাবি গ ১৬-১৭]
- কোনটি সমার্থক শব্দ নয় → জীমূত [ ঢাবি গ ১৬-১৭]
- নিচের কোন গুচ্ছ আলো শব্দের সমার্থক →বিভা, আভা [ জাবি ক ১৩-১৪]
- ভ্রমনকারীর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি→ভ্রমিক [ জাবি ক ১৪-১৫]
- মহীলতা-র সমার্থক শব্দ→ কেঁচো [ জাবি ক ১৩-১৪]
- নিচের কোন গুচ্ছটি সমার্থক নয় → সমাচার, সন্দেশ, বচন [ জবি এ ১৪-১৫]
- ‘সাগর’ শব্দের কোন জোড় প্রতিশব্দ সঠিক → সমুদ্র, বারিধি [ জবি খ ১৫-১৬]
- ‘চিকুর’ এর সমার্থক শব্দ কোনটি → অলক [ জাবি ডি সেট ০১, ১২,১৩]
- ‘উপচার’ শব্দের অর্থ কী → উপাদান [ জাবি জার্নালিজম, সেট ০৩,১২,১৩]
- ‘প্রসুন’ এর সমার্থক শব্দ কোনটি → পুষ্প [
- ‘সুম্মিতা’ এর সমার্থক শব্দ কোনটি → নারী [জাবি ডি সেট-১: ১৪-১৫]
- ‘করগু’ এর সমার্থক শব্দ কোনটি → খরগোশ [ জাবি ডি, সেট-৩: ১৩-১৪]
- ‘দামিনী’ এর প্রতিশব্দ কোনটি → বিদ্যুৎ [ জাবি ই সেট-৩: ১৪-১৫]
- ‘তুরগ’ কোন শব্দের প্রতিশব্দ → অশ্ব [ জাবি ই সেট-৩: ১৪-১৫]
- কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে → সরোজ [ জাবি এফ সেট-৩, ১৪-১৫]
- ‘অম্বু’ এর সমার্থক শব্দ কোনটি → সলিল [ জাবি গ: ১৪-১৫]
- ‘বন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি → কানন [ জাবি ডি, ১৬-১৭]
- ‘বনস্পতি’ শব্দটির সমার্থক কোনটি →অশ্বত্থ [ জাবি ডি ১৬-১৭]
- ‘পাতা’ এর সমার্থক শব্দ কোনটি → কিশলয় [ জাবি ডি ১৬-১৭]
- ‘পদ্ম’ এর সমার্থক শব্দ → শতদল [ জাবি ডি ১৬-১৭]
- ‘বৃক্ষ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি → মহীরুহ [ জাবি ডি ১৬-১৭]
- ‘সাপ’ শব্দের সমার্থক শব্দ কোনটি → ভুজঙ্গম [ জাবি ডি ১৬-১৭]
- ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ কোনটি → মধুকর [ জাবি ডি ১৬-১৭]
- ‘ক্ষিতিতল’ শব্দের অর্থ → ভূতল [ রাবি এ ১২-১৩]
- ‘নীর’ শব্দের প্রতিশব্দ→ পানি [ রাবি ডি ১৪-১৫]
- ‘অগ্নীর সমার্থক শব্দ → পাবক [ রাবি ই ১৪-১৫]
- ‘স্বর্র্ণ’ এর সমার্থক শব্দ কোনটি → কণক [ রাবি এফ ১৪-১৫]
- ‘বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ কোনটি → দামিনী [ রাবি এ ১৫-১৬]
- ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি → বাতাস [ রাবি এ ১৫-১৬]
- ‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি → অলক [ রাবি ই ১৬-১৭]
- ‘ভাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি → আলো [ রাবি ই ১৬-১৭]
- ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ → বিটপী [ রাবি ই ১৬-১৭]
- ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি → বাতাস [ রাবি ই ১৬-১৭]
- ‘উজ্জ্বল’ শব্দের সমার্থক শব্দ কোনটি → খোলতাই [ রাবি এফ ১৬-১৭]
- ‘পরভূত’ শব্দের প্রতিশব্দ কি → কোকিল [ রাবি এফ ১৬-১৭]
- ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি → অর্ক [ রাবি এফ ১৬-১৭]
- ‘অর্বাচী’ শব্দের সমার্থক শব্দ কোনটি → মূর্খ [ বেরোবি ১১-১২]
- ‘মেয়ে’ শব্দের সমার্থক শব্দ কোনগুলো → তনয়া, কন্যা [ বেরোবি এ ১৫-১৬]
- ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি → দিনমণি [ বেরোবি সি ১৬-১৭]
- ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি → হাতি [ বেরোবি বি ১৬-১৭]
- ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি → সমুদ্রকান্তা [ ইবি বি ১৬-১৭]
- ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি → অন্নসংস্থান [ ইবি বি ১৬-১৭]
এক কথায় প্রকাশ: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- জ্যৈষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে’ কে একশব্দে বলে → পরিবেদন [ ঢাবি খ ১২-১৩, খ ১৬-১৭]
- ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে→ হীরক জয়ন্তী [ ঢাবি খ ১২-১৩]
- প্রতিষ্ঠা লাভ করেছে যে → লব্ধপ্রতিষ্ঠ [ ঢাবি ক ১৩-১৪]
- কথায় যা বর্ণনা করা যায় না → অবর্ণনীয় [ ঢাবি ঘ ১৩-১৪]
- ‘যে ভরণপোষণ করে’ বাক্যটির সংকুচিত রুপ কী → ভর্তা [ ঢাবি ক ১৪-১৫]
- ‘শোক দুর হয়েছে যার’ বাক্যটিতে সংকোচন করলে হবে → বীতশোক [ ঢাবি খ ১৫-১৫]
- ‘টঙ্কার’ শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি → ধনুকের ছিলার শব্দ [ ঢাবি খ ১৬-১৭]
- ‘বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের জন্য স্থাপিত’ কথাটির সংক্ষিপ্ত রুপ → চাঁদমারি [ ঢাবি খ ১৬-১৭]
- ‘ক্ষণজন্মা’ নিচের কোনটি সংক্ষিপ্ত রুপ → শুভক্ষনের জাত [ ঢাবি ঘ ১৬-১৭]
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না এমন ব্যক্তিকে বলা হয় → অজ্ঞাতকুলশীল [জবি খ ১৩-১৪-]
- ‘যে অন্যের লেখা চুরি করে’ তাকে এক কথায় বলা হয় → কুম্ভিলক [ জবি এ ইউনিট ১৪-১৫]
- ‘ছোট ছোট গাছ’ এক কথায় হবে → গাছড়া [ জবি চ ১৪-১৫]
- সাপের খোলসকে এককথায় কী বলে → নির্মোক [ জবি ক ১৫-১৬]
- ‘সৃষ্টি করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কোনটি → সিসৃক্ষা [ কবি খ ১৬-১৭]
- এক কথায় প্রকাশ কর আদি থেকে অন্ত পর্যন্ত → আদ্যন্ত, আদ্যোপান্ত [ জাবি গ ১৫-১৬]
- ‘‘যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না’’ এর এককথায় প্রকাশ কোনটি → বনস্পতি [ জাবি ডি ১৬-১৭]
- ‘‘বাঘের চামড়া’’ এক কথায় প্রকাশ কোনটি → কৃত্তি [ জাবি বি ১৬-১৭]
- ‘নিন্দা করার ইচ্ছা’’ এর এক কথায় প্রকাশ কোনটি → জুগুপ্সা [ জাবি ডি ১৬-১৭]
- ‘যে নারীর বিবাহ হয়নি’ এর এক কথায় প্রকাশ কোনটি → অনূঢ়া [ জাবি ডি ১৬-১৭]
- ‘অলংকারের শব্দ’ এর এক কথায় প্রকাশ কোনটি→ শিঞ্জন [ জাবি ডি ১৬-১৭, ঢাবি খ ১৫-১৬]
- ‘খাতাপত্র রাখার ঘর’ এর এক কথায় প্রকাশ কী হবে → মহাফেজখানা [ রাবি ই ১৫-১৬]
- ‘যার অন্য উপায় নেই’ এক কথায় প্রকাশ কী হবে → অনন্যেপায় [ রাবি ই ১৫-১৬]
- ‘আয়নার প্রতিফলিত রূপ’ বাক্যটি এক কথায় প্রকাশ কর → প্রতিবিম্ব [ রাবি এ ১৬-১৭]
- এক কথায় প্রকাশ কর ‘যে নারী প্রিয় কথা বলে → প্রিয়ংবদা [ রাবি আই ১৬-১৭]
- এক কথায় প্রকাশ কর ‘বাস্ত থেকে উৎখাত হয়েছে’ → উদ্বান্ত [ রাবি আই ১৬-১৭]
- যার সব ধন লুঠ হয়ে গেছে → হৃতসর্বস্ব [ রাবি আই ১৬-১৭]
- এক কথায় প্রকাশ কর যে ব্যাক্তির বয়স নব্বই বছর → নবতিপর [ চবি ক ০৯-১০]
- ‘যে সকল অত্যাচার সহ্য করে’ তাকে বলে → সর্বংসহা [ চবি ক ১১-১২]
- মৃতের মত অবস্থান যার → মুমূর্ষু [ চবি ঘ ১১-১২]
- কোনটি ‘জলবেষ্ঠিত স্থান’ বোঝায় → দ্বীপ [ চবি ঘ ১৩-১৪]
- পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলা হয় → সুবর্ণ জয়ন্তী [ চবি বি ১৬-১৭]
- ‘বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় → পরিবেদন [ খুবি এ ১৪-১৫]
- ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি → বক্তব্য [ খুবি ১২-১৩]
- কুমারী পুত্র কে বলে → কানীন [ জাককানইবি এ ১৩-১৪]
- ‘নষ্ট হওয়ার স্বভাব যার ; এক কথায় কী হবে → নষ্ট স্বভাব [ বেরোবি এ ১৬-১৭]
- পা ধোয়ার জলকে কী বলা হয় → পাদ্য [ বেরোবি এ ১৬-১৭]
- ‘যিনি স্মৃতিশাস্ত্র জানেন’ তাকে এক কথায় কী বলে → স্মার্ত [ বেরোবি বি ১৬-১৭]
- ন্যায় ভাল জানেন যিনি → নৈয়ারিক [ বেরোবি বি ১৬-১৭]
- ‘যার বাসস্থান নেই’ → উদ্বান্ত [ ইবি বি ১৫-১৬]
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এর বাক্যসংকোচন → তিতিক্ষা [ ইবি সি ১৬-১৭]
- ‘যে নারীর হিংসা নেই’ সংক্ষিপ্ত রুপ কোনটি → অনুসূয়া [ ইবি বি ১৬-১৭]
- ‘যুদ্ধের জন্য ইচ্ছুক’ এর বাক্য সংকোচন→যুযুৎসু [ইবি বি ১৬-১৭]
- ‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় → দেদীপ্যমান [ কুবি সি ১৩-১৪]
- ‘‘ইতিহাসের পূর্বের’ এর এক কথায় → ইতিহাসপূর্ব [ কুবি বি ১৫-১৬]
- ‘দিনের শেষ ভাগ’ এক কথায় প্রকাশ কর → অপরাহ্ন [ কুবি বি ১৫-১৬]
- যে বক্তৃতা দানে পটু → বাগ্মী [ ববি এ ১২-১৩]
- ‘গর্দভ রাগিণী’ বলতে বোঝায় → সুরের নাম [ ববি এ ১২-১৩]
- ‘যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়’ এককথায় প্রকাশ হবে → ঔষুধি [ ববি খ ১৫-১৬]
- ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা → প্রত্যুদ্গমন [ বশেকুরবিপ্রবি ই ১৬-১৭]
- ‘যথাথথ অর্থ বহন করে না ’ এমন কথাকে কি বলা হয় → অন্যথা [ বশেমুরবিপ্রবি ই ১৬-১৭]
- ‘যে বিষয়ে কোন বির্তক নেই’ → অবিসংবাদী [ বশেমুরবিপ্রবি ই ১৬-১৭]
- ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ → অবিমৃশ্যকারী [ বশেমুরবিপ্রবি ডি ১৬-১৭]
- ‘পাথরে পাঁচ কিল’ এর সঠিক অর্থ হবে → সৌভাগ্য [ ঢাবি গ ৯১-৯২]
- ‘হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া’ প্রবাদটির অর্থ কি → অন্তঃসারশূন্য [ ঢাবি গ ৯১-৯২]
- ‘দুধের মাছি’ এর সঠিক অর্থ হবে → সুসময়ের বন্ধু [ ঢাবি গ ৯২-৯৩]
- ‘নেপোয় মারে দই’ বাগধারাটির অর্থ → ধূর্ত লোকের ফলপ্রাপ্তি [ ঢাবি ঘ ০৯-১০]
- ‘সাক্ষী গোপাল’ এর অর্থ → নিস্ক্রিয় দর্শক [ ঢাবি গ ০৯-১০]
- ‘রাম গরুর ছানা’ বলতে বোঝায় → গোমড়ামুখো লোক [ ঢাবি খ ০৯-১০]
- ‘তুমি আমার কাঁচকলা করবে’ এখানে ‘কাঁচকলা’র ব্যবহার → অবজ্ঞাসূচক [ ঢাবি খ ০৯-১০]
- ‘নিরর্থক অপব্যয়’ প্রকাশ করে কোনটি → ভস্মে ঘি ঢালা [ ঢাবি ক ১০-১১]
বাগধারাটি: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- ‘হাড় হাভাতে’ বাগধারাটির অর্থ কি → হতভাগ্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘লম্বা দেয়া’ বাগধারাটির অর্থ → পালানো [ ঢাকা ঘ ১০-১১]
- ‘ইতর বিশেষ’ বাগধারাটির অথর্ কী → পার্থক্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘কর্ম অবতার’ বোঝায় → অলস [ ঢাবি খ ১০-১১]
- ‘চল্লিশের কোঠা বলতে কী বোঝানো হয় → ঊনচল্লিশ [ ঢাবি ক ১০-১১]
- ‘কচুবনে কালাচাঁদ’ বাগধারার অর্থ → অপদার্থ [ ঢাবি ঘ ১১-১২]
- ‘হাল বায় না তেড়ে গুতোয়’ বাগধারাটির অর্থ → কুকাজে পটুত্ব [ ঢাবি খ ১২-১৩]
- ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগ ধারার অর্থ কী → সব পক্ষের মন যুগিয়ে চলা [ ঢাবি ঘ ১১-১২]
- ‘প্রভাত সূর্যের’ সমার্থক শব্দ কোনটি → অরুণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘পামপট্টি’ দেওয়া বাগধারাটি বোঝায় → খুশি করা [ঢাবি খ ১৩-১৪]
- ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ → সৌভাগ্যের বিষয় [ঢাবি ক ১৩-১৪]
- ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি → বাগান [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘ঝাকের কই’ বাগধারাটির অর্থ কি → সমমনা [ ঢাবি গ ১৪-১৫]
- ‘আমড়াগাছি করা’ বলতে বোঝায় → অহেতুক প্রশংসা করা [ ঢাবি গ ১৫-১৬]
- ‘শিকর’ শব্দের অর্থ কি → জলকণা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘কুলকাঠের আগুন’ বলতে বোঝায় → তীব্র জালা [ ঢাবি গ ১৫-১৬]
- ‘ছক্কা-পাঞ্জা’ করা মানে → বড়াই করা [ ঢাবি ঘ ১০-১১]
- ‘গোকুরের ষাঁড়’ বলতে বোঝায় → স্বেচ্ছাচারী [ জবি খ ১১-১২]
- ‘কুল কাঠের আগুন’ এর প্রকৃত অর্থ কি → তীব্র জ¦ালা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘এস্পার ওস্পার’ বাগধারাটির অর্থ কী → মীমাংসা [ জবি ঘ ১১-১২]
- ‘মুখে খই ফোটা’ বাগধারাটির অর্থ কী → অনবরত বক বক করা [ জবি ক ১১-১২]
- ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি →সৌভাগ্যের বিষয় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘অতি ধুরন্ধর লোক’ এর বাগধারা প্রকাশ কোনটি → বাস্তঘুঘু [ জবি ঘ ১৪-১৫]
- ‘রাজঘোটক’ বাগধারাটির ব্যবহৃত হয় কোন অর্থে → চমৎকার মিল [ জবি খ ১৫-১৬]
- ‘অকট-বিকট’ বাগধারাটির অর্থ কী → ছটফটানি [ জবি ঘ ১৫-১৬]
- ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি →অলীক ভাবনা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘গোফ খেজুরে’ এর অর্থ → নিতান্ত অলস [ জাবি খ ০৫-০৬]
- ‘অন্ধ অনুকরণ ’ এর বাগধারাটি কি → গড্ডলিকা প্রবাহ [ জাবি ঘ ১৬-১৭]
- ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারটির অর্থ কী → সঞ্চয়ের প্রবৃত্তি [ জাবি খ ০৯-১০]
- ‘যার দীপ্তি পাচ্ছে ’ এক কথায় প্রকাশ করুন → দেদীপ্যমান [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘যা সহজে অতিক্রম করা যায় না’ → দূরতিক্রম [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘দা-কুমড়া’ বাগধারাটির একই অর্থ প্রকাশ করে → অহি-নকুল [ জাবি গ ১২-১৩]
- ‘চিনি পুতুল’ বাগধারাটির উপযুক্ত অর্থ কোনটি → অল্পপরিশ্রমী [ জাবি গ ১৪-১৫]
- ‘ঢাকের কাঠি’ এর অর্থ কি → তোষামোদকারী [ জাবি ক ১৮-১৫]
- ‘তালকানা’ বাগধারাটির অর্থ কী → বেতাল হওয়া [ জাবি খ ১৮-১৫]
- ‘ঠোঁট কাটা’ বাগধারাটির অর্থ কী → স্পষ্টভাষী [ জাবি গ ১৪-১৫]
- ‘অর্ধচন্দ্র’ এর অর্থ কি →গলা ধাক্কা দেওয়া [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘তুর্কি নাচন’ বাগধারাটির অর্থ কী → নাজেহাল অবস্থা [ জাবি গ ১৮-১৫]
- ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কোনটি → সুন্দর ব্যাক্তি কিন্তু অপদার্থ [ জাবি ঘ ১৪-১৫]
- ‘শকুনি মামা’ এর অর্থ কী → কুচক্রী লোক [ জাবি ঘ ১৬-১৭]
- ‘কাক ভূষন্ডী’ অর্থ কি→ সম্পূর্ণ ভেজা [ জাবি ঘ ১৬-১৭]
- ভূষন্ডীর কাক বাগধারাটির অর্থ → দীর্ঘজীবি [ রাবি ক ১৬-১৭]
- ‘গুড়ে বালি’ কথাটির অর্থ কি → আশায় নৈরাশ্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘কুপমন্ডুক’ বাগধারাটির দ্বারা কি বোঝায় → সীমিত [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘রাম গরুড়ের ছানা’ কথাটির অর্থ কী → গোমড়ামুখো লোক [ রাবি ০৫-০৬]
- ‘আক্কেল সেলামি’ এই বাগধারার অর্থ কী → বোকামির দন্ড [ রাবি ক ১১-১২]
- ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা নিয়ে প্রকাশ করা হয় → সুখের পায়রা [ রাবি ১৩-১৪]
- ‘কেতাদুরস্ত’ বাগধারাটি কী বোঝায় → পরিপাটি [ রাবি ক ১৪-১৫]
- ‘ভিটায় ঘুঘু চরান’ অর্থ কী → সর্বনাশ করা [ রাবি গ ১৪-১৫]
- ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কী → হিসাব-নিকাশ [রাবি ক ১৪-১৫]
- ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয় → আট কপালে [ রাবি ক ১৪-১৫]
- ‘ঘর থাকতে বাবুই ভেজা’ বাগধারাটির অর্থ কী → সুযোগ থাকতে নষ্ট [ রাবি ক ১৬-১৭]
- ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি → কবুতর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি → নিতান্ত অলস [ চবি ঙ ০৩-০৪]
- ‘‘কাঁচা বাঁশে ঘুণে ধরা’ বলতে বুঝায় → অল্প বয়সে স্বভাব নষ্ট [ চবি চ ১১-১২]
- ‘ঊনপঞ্চাম বায়ু’ বাগধারার অর্থ কী → বদমেজাজ [ চবি ঙ ১২-১৪]
- উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর→রাজায় রাজায় যুদ্ধ হয়_____প্রাণ যায় → উলুখাগড়ার [ চবি ক ১২-১৩]
- ‘মুখ চলা’ বাগধারাটির অর্থ কী → ক্রমাগত বকা [ চবি গ ১৩-১৪]
- ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কি → নষ্ট হওয়া [ চবি গ ১৩-১৪]
- আশীবিষ এর অর্থ কি → ভুজঙ্গ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোন বাগধারাটির অর্থ অন্যগুলি থেকে সম্পূর্ণ আলাদা → ননির পুতুল [ চবি গ ১৫-১৬]
- ‘চোখ খোলা রাখা’ কী অর্থে ব্যবহৃত হয় → সর্তক থাকা [ চবি ঘ ১৬-১৭]
- ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি → ক্ষমার্হ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় → প্রায় সম্পূর্ণ [ খুবি ক ১১-১২]
- ‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগধারাটির অর্থ কী → অপদার্থ ব্যক্তি [ খুবি ১৬-১৭]
- ‘সে তোর মাথা খেয়েছে ’ বাক্যে ‘মাথা খাওয়া’ অর্থ কী → সর্বনাশ করা [ইবি ং ১৩-১৪]
- ‘গোপ খেজুরে’ এই বাগধারাটির অর্থ কি →নিতান্ত অলস [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘নাটের গুরু’ বাগধারাটির অর্থ কী → মূল নায়ক [ কাবি ক ১৬-১৭ ]
- কোন বাগধারার পরিবর্তনসঙ্গত ভূলের উদাহরণ → ঘোটকের ডিম্ব [ বেরোবি ক ১২-১৩]
- ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে → সুখের পায়রা [প্রাথমিক শিক্ষক-২০১৩]
- ‘মাৎসন্যায়’ বাগধারাটির অর্থ কী → অরাজকতা [ বেরোবি ক ১৩-১৪]
- ‘ভবলীলা সাঙ্গ হওয়া’ বাগধারাটির অর্থ কি → মারা যাওয়া [ ইবি খ ১০-১২]
- ‘বাগধারা’ কোথায় আলোচিত হয় → বাক্যতত্তে¡ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘রাত্রির শেষ ভাগ ’ এক কথায় → পররাত্র [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘ঝাঁকের কই’ বাগধাটির অর্থ → একই দলের লোক [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘কেউ কেটা’ কথাটির অর্থ কি → সামান্য [ ইবি খ ১০-১১]
- ‘ওষুধ করা’ বাগধারাটির অর্থ → সঠিক ব্যবস্থা নেওয়া [ ইবি খ ১৩-১৪]
- ‘ঘুঘু চরানো’ অর্থ → সর্বনাশ করা [ ইবি গ ১৩-১৪]
- ‘কাকা নিদ্রা’ শব্দটির অর্থ কি → অগভীর সতর্ক নিদ্রা [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘কচুবনের কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কি → অপদার্থ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ → অনভিজ্ঞ [ ইবি গ ১৩-১৪]
- ‘আট কপালে’ বাগধারাটির অর্থ → হতভাগ্য [ ইবি গ ১৩-১৪]
- ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ঠ অর্থ কি → প্রসন্ন হওয়া [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘যার বাসস্থান নেই’ বাক্যের এক কথায় প্রকাশ কি →অনিকেতন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘চর্বিত চর্বণ’ বাগধারাটির অর্থ কী → পুনরাবৃত্তি [ ইবি চ ১৩-১৪]
- ‘সাপের খোলস’ বাক্য সংকোচন কি হবে → নির্মোক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ব্যাঙের সর্দি বলতে কি বুঝায় → অসম্বব ঘটনা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘চোরাবালি’ বাগধারাটির অর্থ কি → প্রচ্ছন্ন বিপদ [ কুবি খ ১৩-১৪]
- ‘বিদুরের খুদ’ বাগধারাটির অর্থ কি → শ্রদ্ধার সামান্য উপহার [ কুবি খ ১৫-১৬]
- ‘ঢেকির কুমীর’ অর্থ → অপদার্থ [ ববি ঘ ১৩-১৪]
- ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কী বলে → ভূতপূর্ব [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘ঘোড়া রোগ’ বাগধারাটির অর্থ → সাধ্যের অতীত সাধ [ ববি ক ১৩-১৪]
- ‘গদাই লস্করি চাল’ কথাটির অর্থ → দীর্ঘসূত্রতা [ ববি ক ১৪-১৫]
- ‘তাকে বাহাত্তরে ধরেছে’ এই বাক্য দিয়ে কি বোঝায় → তাকে মতিচ্ছন্নে পেয়েছে [ ববি খ ১৫-১৬]
- ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে → একাদশে বৃহস্পতি
- যা কষ্ঠে লাভ করা যায় তাকে এক কথায় বলে →দুর্লভ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- যে বিষয়ে কোনো বির্তক নেই →অবিসংবাদীত [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘তর্কে তর্কে থাকা’ বাগধারাটির অর্থ → গোপনে সতর্ক থাকা [ ববি খ ১৫-১৬]
- ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় কি বলে → ঊষর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- বাক্য সংকোচন হাতির বাসস্থান → গজগৃহ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘চোখের মণি’ বাগধারাটির অর্থ → অত্যান্ত প্রিয় [ ঢাবি ১৬-১৪]
- ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী → বোকা [ বশমুরবিপ্রবি ১৬-১৪]
- ‘হঠাৎ ধনি হওয়া’ কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে → আঙ্গুল ফুলে কলাগাছ [শিক্ষক-২০১৩]
- ‘লেফাফাদুরস্ত’ বাগধারাটির অর্থ কি → বাইরের ঠাট বাজায় রেখে চলা [হাবিপ্রবি ১৬-১৭]
পরিভাষা: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- Anatomy – শব্দের অর্থ → শরীরবিদ্যা [বিসিএস ৩০তম]
- Modernism – এর সাহিত্যতাত্তি¡ক পরিভাষা → আধুনিকতাবাদ [ ঢাবি খ ০৯-১০]
- Glossary – শব্দের অর্থ → টীকাপঞ্জি [ ঢাবি ক ১০-১১]
- Bribe – শব্দের বাংলা পরিভাষা → উৎকোচ [ ঢাবি ঘ ১১০-১১]
- Overrule – এর বাংলা প্রতিশব্দ → বাতিল করা [ ঢাবি ঘ ১০-১১]
- Key-not – এর অর্থ → মুল ভাব [ ঢাবি খ ১০-১১]
- Amplification – এর পরিভাষা → বিস্তার [ ঢাবি খ ১০-১১]
- Unstamped – শব্দের বাংলা পরিভাষা → ডাকটিকিট বিহীন [ ঢাবি ক ১০-১১]
- Vivid – শব্দের বঙ্গানুবাদ হল → প্রাণবন্ত [ ঢাবি ঘ ১১-১২’
- Agora – শব্দের অর্থ → মুক্তাঞ্চল [ ঢাবি গ ১১-১২]
- Deadlock – এর বাংলা → অচলাবস্থা [ ঢাবি খ ১১-১২]
- Training – এর পরিভাষা → প্রশিক্ষণ [ জবি ঘ ০৬-০৭]
- Domain – এর পরিভাষা → রাজ্য [ জাতীয় বি গ ১০-১২]
- Concoct – এর বঙ্গার্থ → বানিয়ে বলা [ ঢাবি ঘ ১১-১২]
- Corrigendum – এর পরিভাষা → শুদ্ধিপত্র [ ঢা বি খ ১৩-১৪]
- Vocabulary – এর পরিভাষা → শব্দতালিকা [বেরোবি বি ১৩-১৪]
- Subconscious – এর পরিভাষা → অবচেতন [ বেরোবি ১৩-১৪]
- Adjournment – শব্দটির অর্থ → মূলতবি [ রাবি বি এ ১৩-১৪]
- Deadlock – শব্দটির বাংলা পরিভাষা কী → অচলাবস্থা [ জবি ১৩-১৪]
- Transparency – শব্দের পরিভাষা হলো → স্বচ্ছতা [ ঢাবি গ ১২-১৩]
- Anticipation – এর পরিভাষা → প্রাকচিন্তন [ ঢাবি খ ১২-১৩]
- Forger – এর পরিভাষা → জালিয়াতি [ ঢাবি ঘ ১২-১৩]
- Architect – এর পরিভাষা → স্থাপিত [ রাবি এ ৫ ১২-১৩]
- Cosmic – এর পরিভাষা → মহাজাগতিক [ ঢাবি ঘ ১৫-১৬]
- Beauty sleep – এর পরিভাষা → প্রথম রাত্রির ঘুম [ ঢাবি খ ১৬-১৭]
- ল্যাটিন শব্দ terracotta এর অর্থ → পোড়ামাটির ফলক [ ঢাবি চ ১৬-১৭]
- Census – শব্দের অর্থ পরিভাষা → আদমশুমারী [ জবি খ ১৪-১৫]
- Memorandum – শব্দের পরিভাষিক অর্থ কি → স্মরকলিপি [ জবি গ ১৫-১৬]
- Lexicography – শব্দের পরিভাষিক অর্থ কি → অভিধান তত্ত¡ [ জবি ঘ ১৫-১৬]
- Unattainable – শব্দের অর্থ → অনর্জনযোগ্য [ জবি ঘ ১৬-১৭]
- Adhoc – শব্দের অর্থ → অস্থায়ী [ জাবি সেট-০৩: ১২-১৩]
- Autograph – শব্দের পরিভাষা → স্বলেখন [ জাবি সি ১৪-১৫]
- Pension – এর পরিভাষা কি → অবসর ভাতা [ রাবি সি ইভেন সেট ৪: ১৪-১৫]
- Adjournment – শব্দের অর্থ → মূলতবি [ রাবি ই ইভেন সেট ২: ১৪-১৫]
- Mass Education – এর অর্থ কি → গ্রামীণ শিক্ষা [ রাবি ই সেট-১: ১৪-১৫]
- Amendment – শব্দের অর্থ → সংশোধনী [ রাবি ই সেট ১: ১৪-১৫]
- বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
অনুবাদ: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- অন্যের দোষ ধরা সহজ → It is easy to find fault with others [ ঢাবি ঘ ১৩-১৪ প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫]
- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট→ Too many cooks spoil the broth [ চবি ই ১৫-১৬]
- অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল→ At last he surrendered to the police [ রাবি এ বি কোড ২০১৩-১৪]
- আমি কাজটি করিয়েছি → I have got the work done [ রাবি ই ১৫-১৬]
- আমি না হেসে পারলাম না → I could not help laughing. [ রাবি এফ ১৫-১৬]
- আমরা বাড়িতে পৌঁছুতে না পৌঁছুতে বৃষ্টি শুরু হয়ে গেল →
- It started rainings soon as we reached home [ চবি ই ১৫-১৬]
- আমি এটা না করে পারলাম না→ I could not help doing it [ ইবি এ ১৫-১৬]
- আমার মাথা ঘুরছে→ I feel giddy [ জবি বি ১৫-১৬]
- আজ সে কেমন আছে → How is he today [ জবি এফ ১৪-১৫]
- আজ কদিন ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে→ It has been drizzling for several days [১৫]
- আগে ঘর তবে তো পর → Charity beings at home [ খুবি এফ ১৪-১৫]
- আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না → If I were in your shoes, I would not have taken the risk [ ঢাবি খ ১৩-১৪]
- আমার বমি বমি লাগছে → I feel nausea [ মেডি কলেজ ১২-১৩]
- আরজ আলী মাতুব্বর বাংলাদেশের এক বিস্ময়কর ব্যাক্তিত্ব → Aroj ali Matubbor is an amazing Bangladeshi Personality. [ ঢাবি ঘ ১২-১৩]
- আর কে কে ওখানে উপস্থিত ছিল → Who else were present there [জবি ঘ ১২-১৩]
- ইতিহাস পাঠ আমাদের পূর্বসূরীদের ভুল ভ্রান্তি এড়িয়ে যেতে সাহায্য করে→ The study of history helps us to avoid the mistakes made by our predecessors [ জাবি সি ১৩-১৪]
- এই মাত্র পাঁচটা বাজল → It has just struck five [ খুবি বি ১৪-১৫]
- এই বইটির লেখক কে → Who has authored the book [ খুবি এল ১৪-১৫]
- এই অংকটি শক্ত→ The sum is hard [ রাবি ই বিজোড় ১৩-১৪]
- একই অঙ্গে এত রুপ দেখিনিতো আগে→ Such beauty in one person I have never viewed earlier [ শাবিপ্রবি জ ১৫-১৬]
- কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো → The authorities fook him to task [ ৩৩ তম বিসিএস]
- কুকুর থেকে সাবধান → Beware of dogs [ ববি গ ১৫-১৬]
- কাকে ডাকো → Who are you calling [ ববি গ ১৪-১৫]
- কাঁটা ঘায়ে নুনের ছিটা → To add insult to injure [ ববি খ ১৪-১৫]
- গায়ে মানে না আপনি মোড়ল → A fool to others, to himself a sage [ ইবি ১৫-১৬]
- গাছে এখনও ফল ধরে নাই → The tree has not yet borne fruite [ রাবি গণিত ১৩-১৪]
- তিনি কদাচিত মিথ্যা কথা বলে → He seldom tells a lie [রাবি এফ ১৫-১৬]
- তুমি কি কখন বিদেশে গিয়েছো → Have you ever been to abroad [ জবি ১৫-১৬]
- তাকে তার প্রাপ্য মিটিয়ে দাও → Let him have what he owes [ ইবি বি ১৫-১৬]
- তাকে একদিন অন্তর ঔষধ খেতে হয় → He has to take medicine of alternative day’s [খুবি ১৪-১৫]
- তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে They took HSC examination this year [খুবি]
- তুমি কি কখনও নেপাল গিয়েছ → Have you ever been to Nepal [ খুবি এফ ১৪-১৫]
- তেল পানিতে ভাসে → Oil floats on water [রাবি ই জোড় ১৪-১৫]
- তোমার এই কাজ করা উচিত ছিল → You should have done the work [ জবি ই ১৫-১৬]
- তোমার সাহায্য ছাড়া এ কাজ করা সম্ভব হবে না → This work would not have been possible without your help [ জবি ১৩-১৪]
- দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ → Poverty is a curse for our country [খুবি]
- দুঃখের প্রয়োজনীয়তা মধুর Sweet are the uses of adversity [ চবি ই ১৩-১৪]
ভাষা ও সাহিত্য: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- বিষবৃক্ষ উপন্যাস যিনি রচনা করেছেন → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সাতটি তারার তিমির কাব্য গ্রন্থের রচয়িতা→ জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত যে নাটকটি কাজি নজরুল ইসলামকে উপসর্গ করেছিলেন → বসন্ত
- তপু যে ছোটগল্পের চরিত্র → একুশের গল্প
- সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এই চরণ গুলোর লেখক→ রবীন্দ্রনাথ ঠাকুর
- ‘কুহেলিকা’ উপন্যাসটির লেখক → কাজী নজরুল ইসলাম
- কারবালা শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা→ আব্দুল হালিম
- সুুড়ঙ্গ নাটকটির রচয়িতা → সৈয়দ ওয়ালীউল্লাহ।
- ড. মুহম্মদ শহিদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রুপ থেকে এসেছে → গৌড়ীয়
- বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যস কপালকুগুলো এর রচয়িতা → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- লাইলী-মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন→ আহমদ শরীফ
- আসাদের শার্ট কবিতাটির রচয়িতা → শামসুর রহমান
- ‘গেরিলা ও বীরাঙ্গনা’ কার রচিত গ্রন্থ → সেলিনা হোসেন
- বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ বলা হয় → সুকান্ত ভট্টাচার্য
- বাংলাদেশের সব্যসাচী লেখক বলা হয় → সৈয়দ শামসুল হক
- চর্যাপদের যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন → ভুসুকুপা
- মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন → ড.দীনেশচন্দ্র সেন
- হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ → ভবতিব্যের বাণিজ্যতরী
- সত্যজিৎ রায়ের পিতামহের নাম→ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- ‘চাষাভুষার কাব্য’ কাব্যটির লেখক→ নির্মলেন্দু গুন
- সনেট শব্দটি → ইতালিয়ান
- দত্তা উপন্যাসটির ঔপন্যাসিক → শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা → জহির রায়হান
- একটি কালো মেয়ের কথা উপন্যাসটি → মুক্তিযুদ্ধ ভিওিক
- ‘একেই কি বলে সভ্যতা ’ প্রহসনটির লেখক → মাইকেল মধুসূধন দও
- রাধা,কৃষ্ণ,বড়ায়ি যে রচনায় চরিত্র → শ্রীকৃষ্ণকীর্তন
- মৈমনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেন → চন্দ্রকুমার দে
- বাংলা ও মৈথিলা ভাষার মিশ্রণে তৈরি হয় → ব্রজবলি ভাষা
- ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক→ অদ্বৈত মল্লবর্মন
- ‘সুবচন নির্বাচনে’ নাটকটির নাট্যকার→ আব্দুল্লাহ আল মামুন
- ‘সূর্য-দীঘল বাড়ি’ উপন্যাসের লেখক → আবু ইসহাক
- আমার দেখা রাজনীতির পঞ্চশ বছর গ্রন্থটির রচয়িতা → আবুল মনসুর আহমদ
- ‘গোবিন্দলাল ও রোহিনী’ যে উপন্যাসের চরিত্র→কৃষ্ণকান্তের উইল
- শিউলিমালা গ্রন্থটি কাজী নজরুল ইসলাম → গল্পগ্রন্থ
- ‘নকশী কাঁথার মাঠ’ ইংরেজিতে অনুবাদ করেন → ঊ.গ গরষষভড়ৎফ
- সমাচর দর্পণ পত্রিকার সম্পদক ছিলেন → জন ক্লার্ক মার্শম্যান
- ডিরোজিওর অনুসারী মুক্তচিন্তক গোষ্ঠিকে বলা হয় → ইয়ংবেঙ্গল
- ‘একেই কি বলে সভ্যতা’ লেখাটি মাইকেল মধুসূদন দত্ত → প্রহসন
- ‘অতসী মামী’ ছোট গল্পের লেখক→ মানিক বন্দোপাধ্যায়
- ‘অলৌকিক ইষ্টিমার’ গ্রন্থটি → হুমায়ুন আজাদের
- রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম ছোট গল্পের নাম → ভিখারিণী
- কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হযেছে→ ত্রিভুজ
- কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে → একত্রিত
- বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
বিবিধ: বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
- মৌলিক পদার্থ কোনটি → লোহা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘কর্মে যার ক্লান্তি না’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কী → অক্লান্তকর্মী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই → অলঙ্কার [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- কোনটির উভয় লিঙ্গ বাচক শব্দ → মানুষ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- কোনটি সঠিক বানান → নিশীথিনী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- কোন বানানটি সঠিক → ষান্মাসিক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- নিচের কোনটি চলিত রীতির শব্দ → শুকনো [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- সন্ধি বিচ্ছেদ করুন ‘কথাচ্ছলে’ → কথা+ছলে [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- যার দুই হাত সমান চলে, তাকে কি বলে → সব্যসাচী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয় → বেতার [সহকারী শিক্ষক-২০১৮]
- ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি → মুক্তিযুদ্ধ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ → ক্ষুদ্রার্থে [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- শুদ্ধ বানান কোনটি → ভবিষ্যৎ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি → ১০ টি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘ষোল কলা ’ অর্থ → সম্পৃর্ণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- কোন বানান শুদ্ধ → অসীমিচন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ভাষার ক্ষুদ্রতম একক কোনটি → ধ্বনি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- নিচের কোন শব্দটি ভুল → মূহুর্মুহূ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘শশাঙ্ক’ শব্দের সঠিক অর্থ কোনটি → চাঁদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোনটি খাঁটি বাংলা শব্দ → অজানা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি → পঙ্কিল [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘উগ্র’ এর বিপরীত শব্দ কোনটি → সৌম্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি → স্থাবর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘না’ কোন জাতীয় শব্দ → অব্যয় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘সন্ধ্য’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন → সান্ধ্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘ভাষা প্রকাশে বাংলা ব্যাকারণ’ কে রচনা করেন → সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ‘ব্যাকরণ’ শব্দটি হলো → তৎসম [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোনটি স্বরসন্ধির উদাহরণ → বিদ্যালয় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- শব্দ ও ধাতুর মূলকে বলে → প্রকৃতি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোনটি শুদ্ধ বানান → তিতিক্ষা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোনটি খাঁটি বাংলা উপসর্গ→ অজ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ → ঝম-ঝম [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘সূর্য এর সমার্থক প্রতিশব্দ →মিহির [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘মরি মরি! কিসুন্দর প্রভাতের রুপ এ বক্যের ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয় →অনন্বয়ী [প্রাথমিক -২০১৫]
- ‘পঞ্চম স্বর ’ এর অর্থ কী →কোকিলের সুরলহরি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল → কুশারী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ → মৃৎ+ময় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘মহা পৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা → জীবনানন্দ দাশ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী → পূজার উপকরণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি → অর্ক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘প্রকৃতি’ বলতে কি বুঝায় → শব্দ ও ধাতুর মূল [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা → উপন্যাস [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি → দিকদর্শন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোন বানানটি শুব্ধ → অভ্যন্তরীণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- কোন ‘অধিত্যকা’ শব্দের বিপরীতার্থক শব্দ →উপত্যকা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি → পারত্রিক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- ‘সবজুপত্র’ কি → সাময়িক পত্র [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
- সন্ধির উদ্দেশ্য কোনটি → ধ্বনিগত মাধুর্য সৃষ্টি (২০১৪)
- ‘কবর’ কবিতটি কয়টি পঙক্তি রয়েছে → ১১৮ [প্রাক প্রাথমিক ২০১৪]
- নিচের কোনটি শুব্ধ → সৌজন্য [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘ঋঁজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি → বঙ্কিম [প্রাক প্রাথমিক ২০১৪]
- কোনটি শুব্ধ বানান → ব্যতীত [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ → নির্বোধ [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি → প্রত্যয় [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘লাঠালাঠি’ কোন সমাস → ব্যতিহার বহুব্রীহি সমাস [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘কালির দাগ দাও’ বাক্যে শব্দটি কোন কারকে কোন বিভক্তি → করণে ষষ্ঠি [প্রাথমিক ২০১৪]
- কোনটি রবীন্দ্রনাথের রচনা → চতুরঙ্গ [প্রাক প্রাথমিক ২০১৪]
- জসীম উদ্দীনের নাকট কোনটি → বেদের মেয়ে
- গঠন অনুসারে বাক্য কত প্রকার → তিন প্রকার
- ধাতু বা শব্দের শেষে প্রতায় যুক্ত করার উদ্দেশ্য কি → নতুন শব্দ গঠন [প্রাক প্রাথমিক ২০১৪]
- ‘প্রতিদিন ঘরহীন ঘর’ কাব্যগ্রেন্থর রচয়িতা → শামসুর রাহমান [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- বাংলাদেশের প্রথম সংবাদপত্র →আজাদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘পয়জার’ এর সমার্থক শব্দ কোনটি →পাদুকা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘বামেতর’ শব্দটির অর্থ → ডান [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ → নির্বোধ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- যা নিন্দার যোগ্য নয় → অনিন্দ্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘যিনি অধিক কথা বলেন না’ এক কথায় কী হবে → মিতভাষী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘হরণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি → পূরণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি → বৃক্ষ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- দস্ত-ব- দস্ত কথার অর্থ কি → হাতে-হাতে [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন → চর্যাপদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ → হাতি/হাতী [সহকারী শিক্ষক-২০১৩]
- ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ → সঞ্চয়ের প্রবৃত্তি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- খেয়াপার করে যে তাকে বলা হয় → পাটনী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল →নৌ+ইক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘বিদিত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি → অঙ্ঘাত [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘যত্ম করলে রত্ম মিলে’ এখানে করলে’ কোন ক্রিয়ার উদাহরণ → অসমাপিকা [শিক্ষক-২০১৩]
- যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি → প্রকৃতি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে → ১৯১৯ সালে [প্রাথমিক শিক্ষক-২০১৩]
- ‘অর্বাচিন’ এর বিপরীত শব্দ →প্রাচীন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- কোনটি শুদ্ধ বানান →শিরশ্চেদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি → শিলা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- কোনটি শুব্ধ বানান →অমাবস্যা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘গ্রহ’ এর সমার্থক শব্দ কোনটি →ঘরোয়া [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘অমৃত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি → গরল [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘কৌশলে কার্যোদ্ধার’ কোনটির অর্থ →ধরি মাছ না ছুঁই পানি [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘চাক্ষুস’ এর বিপরীত শব্দ কোনটি → অগোচর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- কোনটি শুব্ধ বানান → সরীসৃপ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- কোন বানানটি শুদ্ধ → তেজক্রিয়তা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি → মহীধর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি → উদাসীন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘নির্মম’ কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে → মাছের মা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় কী হবে → প্রিয়ংবদা [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি → কাকপুষ্ট [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘চিরন্তর’ শব্দের বিপরীত শব্দ কোনটি → ক্ষণকালীন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- ‘বই পড়া কোন সমাস → তৎপুরুষ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
- সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে। বাক্যটিতে কী ধরনের ভূল হয়েছে → বচন [ ঢাবি ক ১৩-১৪]
- ‘পুঞ্জ’ শব্দটি ব্যবহার করে নিচের কোনটি বহুবচন করা হয় → মেঘ [ জবি ঘ ১১-১২]
- কোনটি অপ্রাণিবাচক বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দকে বলে → গুচ্ছ [ ববি ক ১৪-১৫]
- কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দকে বলে → পাল [ ঢাবি ১৬-১৭]
- ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে হয় → গুলো [ ঢাবি ঘ ১৬-১৭]
- কোন বানানটি শুদ্ধ → আদ্যাক্ষর [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- কোন বানানটি শুদ্ধ → উপাচার্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় →√ছিদ+ন [ জাবি বি ১৭-১৮]
- ‘নীল লোহিত’ কার ছদ্মনাম→ সুনীল গঙ্গোপাধ্যায় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
- ‘মাথা খাও’ ভুলিওনা খেয়ো মনে করে’ ‘মাথা খাও’ বলতে বুঝায় → মাথার দিব্যি [শিক্ষক-২০১৮]
