আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
বাংলা সাহিত্য চর্চার প্রাণ কেন্দ্র আরাকান। আরাকান রাজ সভার আরেক নাম হলো রোসাঙ্গ রাজসভা। ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু কবিতা বা সাহিত্য লিখার জন্য রাজধানীর প্রয়োজন হয় না। বর্তমান মায়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ নিয়ে আরাকান বা রোসাঙ্গ রাজসভার অবস্থান। সেখানে আরাকান রাজসভার তত্ত্বাবধানে বাংলা সাহিত্যের বেশ কিছু গ্রন্থ অনুবাদ করা হয়।
- ০১। আরাকান রাজসভার আরেক নাম কী ছিল ?
- উ: রোসাঙ্গ রাজসভা
- ০২। আরাকান রাজসভার প্রধানমন্ত্রীর নাম কী ছিল ?
- উ: কোরেশী মাগন ঠাকুর
- ০৩। আলাওলের মৌলিক গ্রন্থ কোনটি ?
- উ: সতীময়না লোর-চন্দ্রানী
- ০৪। দৌলত কাজী কী রচনা শেষ না করে মারা যান ?
- উ: সতীময়না লোর-চন্দ্রানী
অনুবাদ সাহিত্য:
অন্যদেশের কবি সাহিত্যিকরা যা লিখেছেন সে সমস্ত কাব্য বা গ্রন্থের ভাষান্তর করার নামই হলো অনুবাদ। মধ্যযুগের অনুবাদ সাহিত্য ছিল বিরাট শক্তিশালী।
- ০১। কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্য যাত্রা শুরু করে?
- উ: কবি কৃত্তিবাস।
- ০২। ‘রামায়ণ’ কে অনুবাদ করেন?
- উ: কবি কৃত্তিবাস।
- ০৩। ‘রামায়ণ’ এর প্রথম মহিলা অনুবাদকারী কে?
- উ: চন্দ্রবতী।
- ০৪। ‘মহাভারতের’ আদি অনুবাদক কে?
- উ: কবীন্দ্র পরমেশ্বর।
- ০৫। আলাওলের শ্রেষ্ঠ সাহিত্যে কোনটি ?
- উ: পদ্মাবতী
- ০৬। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক ?
- উ: ভাই গিরিশচন্দ্র সেন।
রোমান্সমূলক কাব্য:
মানুষের প্রতি মানুষের বা নারী ও পুরুষের ভাললাগার ইতিহাসকে কাব্যের মাধ্যমে বলাই রোমান্সমূলক কাব্য। মূলত ব্যক্তিগত ভাললাগা বোধকেই এর মাধ্যমে জাগ্রত করা হয়।
- ০১। মধ্যযুগে স্বাতন্ত্র ধারায় রচিত অনুবাদ সাহিত্য কোনটি?
- উ: রোমান্টিক প্রণয়োপাখ্যান।
- ০২। রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো কোন ভাষা উৎস থেকে আগত?
- উ: ফারসি ও হিন্দি।
- ০৩। মুসলিম রোমান্টিক কবি কারা ?
- উ: শাহ মুহাম্মদ সগীর, দৌলত উজীর বাহারাম খাঁন, আলাওল।
- ০৪। বাংলা সাহিত্যে প্রচীনতম মুসলিম কবি কে ?
- উ: শাহ মুহম্মদ সগীর।
রোমান্টিক প্রণয়োপাখ্যান:
বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এ যুগে মুসলিম কবিদের সবচেয়ে বড় অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলিম কবিগণ মানবহৃদয়বৃত্তি, প্রেম-সৌন্দর্য, প্রেম-প্রীতি, চিত্তবিলাস ও মানস সম্ভোগের যে লীলা প্রকাশ করেছেন, তাই রোমান্টিক প্রণয়োপাখ্যান নামে পরিচিত। প্রণয়োপাখ্যানে পৌরাণিক ঐতিহাসিক লৌকিক রাজ-রাজাদের কাহিনী থাকলেও সেখানে প্রধান অবদান মানবপ্রেম। এগুলোতে ধর্ম নেই, জীবন আছে। সুখ-দুঃখ, বিরহ মিলনপূর্ণ মানব জীবনের কথা লৌকিক ও অলৌকিক উপাদানের সাথে মিশ্রিত হয়ে আনন্দ রসের নতুন ভুবন রচনা করেছেন। বাংলার মুসলমান কবিরা ভারত ও পারস্যের সুফী কবিদের কাব্যের অনুবাদ করে এ ধারাটি গড়ে তুলেছেন।
কয়েকটি প্রণয়োপাখ্যানের পরিচয় তুলে ধরা হলোঃ
কবিদের নাম → গ্রন্থের নাম → রচনাকাল
- মহাকবি আলাওল → পদ্মাবতী → সতেরো শতক
- শাহ মুহাম্মদ সগীর → ইউসুফ জোলেখা → পনেরো শতক
- দৌলত উজির বাহরাম খাঁ → লাইলী মজনু → ষোল শতক
- কোরেশী মাগন ঠাকুর → চন্দ্রাবতী → সতেরো শতক
- দৌলত কাজী → সতীময়না লোর-চন্দ্রানী → সতেরো শতক
বাংলা সাহিত্যের ইতিহাস:
- প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে?
- প্রশ্ন: প্রাচীন যুগ: ৬৫০-১২০০ ( ড. মু. শহীদুল্লাহ ) ৯৫০-১২০০ ( ড. সুনীতি কুমার )
- প্রশ্ন: কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
- উত্তর ১২০১-১৩৫০ সাল পর্যন্ত ১৫০ বছর সময়কে।
- প্রশ্ন: কোন সময়টি বাংলা সাহিত্যে রবীন্দ্র পর্ব হিসেবে পরিচিত?
- উত্তর ১৯০১-১৯৪০ সাল
- প্রশ্ন: মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? রচয়িতা কে?
- উত্তর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। রচয়িতা বড়– চন্ডিদাশ (প্রকৃত নাম অনন্ত)
- প্রশ্ন: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের উল্লেখযোগ্য চরিত্রগুলো কি কি?
- উত্তর কৃষ্ণ, বড়াই, রাধা ইত্যাদি।
- প্রশ্ন: বাংলা লিপির উৎস কি?
- উত্তর ব্রাহ্মী লিপি।
- প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্য কোনটি?
- উত্তর শ্রী চৈতন্য ভাগবত।
- প্রশ্ন: বিদ্যাপতিকে কী নামে ডাকা হয়?
- উত্তর মৈথিলী কোকিল।
- প্রশ্ন: কয়েকজন মুসলিম বৈঞ্চব পদকর্তার নাম উল্লেখ কর।
- উত্তর শেখ কবির, আলাওল, সৈয়দ সুলতান, সৈয়দ আইনুদ্দিন, সৈয়দ মর্তুজা প্রমুখ।
- প্রশ্ন: মঙ্গল কাব্য কয় প্রকার? এটি কোন সময়ের রচনা?
- উত্তর দুই প্রকার। যথা- ১) পৌরাণিক কাব্য ও ২) লৌকিক কাব্য। মধ্যযুগে এটি রচিত হয়।
- প্রশ্ন: মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি?
- উত্তর মনসামঙ্গল।
- প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের আদি রচয়িতা কে?
- উত্তর কানা হরিদত্ত।
- প্রশ্ন: মধ্যযুগের সর্বশেষ কবি কে ছিলেন?
- উত্তর ভারত চন্দ্র রায় গুণাকর।
- প্রশ্ন: বাংলার কোন অঞ্চলে বাংলা সাহিত্যের ব্যাপক চর্চা হত?
- উত্তর আরাকানের রাজসভায়। তখন এর নাম ছিল রোসাঙ্গ।
- প্রশ্ন: চন্দ্রাবতী কোন কবির রচনা?
- উত্তর মাগন ঠাকুর।
- প্রশ্ন: ধর্ম মঙ্গল কাব্যের আদি কবি কে?
- উত্তর ময়ূর ভট্ট
- প্রশ্ন: কালিকা মঙ্গল কাব্যের আদি কবি কে?
- উত্তর মুকুন্দরাম চক্রবর্তী।
- প্রশ্ন: মধ্যযুগে স্বতন্ত্র ধারায় রচিত অনুবাদ সাহিত্য ধারা কোনটি?
- উত্তর রোমান্টিক প্রণয়োপাখ্যান।
- প্রশ্ন: মধ্যযুগে রোমান্টিক প্রণয়োপখ্যানগুলো কোন কোন ভাষা থেকে অনুদিত?
- উত্তর আরবি, ফারসি, ও হিন্দি ভাষা থেকে।
- প্রশ্ন: মুসলিম রোমান্টিক কবি কারা?
- উত্তর শাহ মুহাম্মদ সগীর, দৌলতউজীর বাহরাম খাঁ, আলাওল, ফকীর গরিবুল্লাহ প্রমুখ।
- প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রাচীনতম মুসলিম কবি কে?
- উত্তর শাহ মুহম্মদ সগীর, তার রচিত গ্রন্থ হল ইউসুফ-জুলেখা।
- প্রশ্ন: মধুমালতী কী ধরনের রচনা? রচয়িতা কে?
- উত্তর প্রণয়মূলক কাব্য। রচিয়তা মুহাম্মদ কবীর।
- প্রশ্ন: গদ্য ও পদ্যে রচিত রোমান্টিক প্রণয়কাব্য কোনটি? রচয়িতা কে?
- উত্তর গুলে বকাওলী। রচয়িতা নওয়াজেশ আলী খান।
- প্রশ্ন: কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের যাত্রা শুরু হয়?
- উত্তর কবি কৃত্তিবাস। (রামায়ণ অনুবাদ)
- প্রশ্ন: মহাভারত অনুবাদকারী কে কে?
- উত্তর মালাধর বসু, কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস প্রমুখ।
- প্রশ্ন: রামায়ণ কে রচনা করেন?
- উত্তর বাল্মিকী।
- প্রশ্ন: পুঁথি সাহিত্যের সময়কাল কত?
- উত্তর ১৮শ শতক থেকে ১৯শ শতকের মাঝামাঝি।
- প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে?
- উত্তর ফকির গরীবুল্লাহ।
- প্রশ্ন: কোন সাহিত্যে ফারসি, হিন্দি, বাংলা, আরবি ও তুর্কী ভাষার মিশ্রণ ঘটেছিল?
- উত্তর পুঁথি সাহিত্যে।
- প্রশ্ন: ফকির গরীবুল্লাহ এর প্রধান পুথি সাহিত্য কোনটি?
- উত্তর ইউসুফ জুলেখা।
- প্রশ্ন: লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী কী?
- উত্তর ছড়া ও ধাঁধা।
- প্রশ্ন: লোক সাহিত্য সংগ্রহকারী সংগঠনকে কী বলা হয়?
- উত্তর ঋড়ষশষড়ৎব ঝড়পরবঃু.
- প্রশ্ন: বাংলাদেশে লোকগীতি কয়ভাবে বিভক্ত? সেগুলো কী কী?
- উত্তর তিনভাগে বিভক্ত। যথাঃ ১. নাথ গীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ও ৩. পূর্ব বঙ্গ গীতিকা
- প্রশ্ন: ময়মনসিংহ গীতকার উল্লেখযোগ্য রচনা কী কী?
- উত্তর মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা ইত্যাদি।
- প্রশ্ন: ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
- উত্তর চন্দ্রকুমার দে।
- প্রশ্ন: দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
- উত্তর মনসুর বয়াতী।
- প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?
- উত্তর ব্রাহ্মণ রোমন ক্যাথলিক সংবাদ। রচয়িতা দোম আন্তনিও।
- প্রশ্ন: কোন সময়কে বাংলা গদ্যের উন্মেষকাল ধরা হয়?
- উত্তর ১৮০১-১৮৪৭ খ্রিষ্টাব্দ সময়কালকে।
- প্রশ্ন: কোন সাহিত্যিক বাংলা সাহিত্যে বিরাম চিহ্নকে ব্যবহার করেন?
- উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়।
- প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
- উত্তর আলালের ঘরের দুলাল, রচয়িতা প্যারিচাঁদ মিত্র।
- প্রশ্ন: বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার কত সাল থেকে?
- উত্তর ঊনিশ শতক থেকে।
- প্রশ্ন: ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?.
- উত্তর ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
- প্রশ্ন: বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
- উত্তর ৩ ডিসেম্বর ১৯৫৫ সাল।
- প্রশ্ন: উপমহাদেশে কখন, কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
- উত্তর ১৪৯৮ সালে গোয়ায়।
- প্রশ্ন: বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কাকে বলা হয়?
- উত্তর বিহারীলাল চক্রবর্তী।
- প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
- উত্তর ফকির গরীবুল্লাহ।
- প্রশ্ন: প্রাচীন যুগের সাহিত্য ধারা কী কী?
- উত্তর ধর্ম ভিত্তিক সাহিত্য ও লোক সাহিত্য।
- প্রশ্ন: মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কী কী?
- উত্তরঃ বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, লোক সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজ সভার বাংলা সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।
- প্রশ্ন: মধ্যযুগের কোন ধারা বাংলা সাহিত্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে?
- উত্তর অনুবাদ সাহিত্য ধারা।
- প্রশ্ন: আধুনিক যুগের সাহিত্য ধারা কী কী?
- উত্তর মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমুলক সাহিত্য, পত্রসাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।
- প্রশ্ন: বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কী?
- উত্তর লোক সাহিত্য।
- প্রশ্ন: ময়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষার অনুদিত হয়েছে?
- উত্তর ২৩টি।
- প্রশ্ন: ময়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
- উত্তর ১৯২৩ সালে।
- প্রশ্ন: বৈঞ্চব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে কবে?
- উত্তর চতুর্দশ শতকে।
- প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কী কী?
- উত্তর রাধাকৃষ্ণের প্রেমলীলা।
- প্রশ্ন: শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য?
- উত্তর আঠার শতকের।
- প্রশ্ন: মঙ্গল কাব্যের ইতিহাসে কোন মঙ্গল কাব্যকে সর্বাপেক্ষা প্রাচীনতম ধরা হয়?
- উত্তর মনসামঙ্গলকে।
- প্রশ্ন: মনসা মঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কী কী?
- উত্তর মনসাদেবী, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর প্রভৃতি।
- প্রশ্ন: মনসা মঙ্গলের আদি কবি কে? কোন নৃপতির সময় কবি মনসা মঙ্গল কাব্য রচনা করেন?
- উত্তর কানা হরিদত্ত, সুলতান হুসেন শাহের সময়ে।
- প্রশ্ন: মনসা বিজয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? কত সালে রচিত হয়?
- উত্তর বিপ্রদাস পিপুলাই। ১৪৯৫ সালে প্রকাশিত।
- প্রশ্ন: সুকন্ঠ গায়ক হিসেবে মনসামঙ্গলের কোন কবির বিশেষ খ্যাতি ছিল? তিনি কোথায় জন্ম গ্রহণ করেন?
- উত্তর দ্বিজ বংশীদাস। তিনি কিশোরগঞ্জ জেলার গাতুয়ারী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- প্রশ্ন: মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কী ছিল?
- উত্তর কেতকা দাস।
- প্রশ্ন: মুকুন্দরামকে কে কবি কঙ্কন উপাধি দেন?
- উত্তর মেদিনীপুর জেলার আড়বা গ্রামের জমিদার রঘুনাথ শ্রী শ্রী চÐীমঙ্গল কাব্য রচনার স্বীকৃতি স্বরূপ মুকুন্দ রামকে কবিকঙ্কন উপাধি দেন।
- প্রশ্ন: ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?.
- উত্তর ময়ূর ভট্ট।
- প্রশ্ন: সা’রারিদ খান রচিত মঙ্গল কাব্যের নাম কি?
- উত্তর বিদ্যাসুন্দর।
- প্রশ্ন: অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
- উত্তর ভারত চন্দ্র রায় গুনাকর।
- প্রশ্ন: ভারতচন্দ্র রায় রচিত মঙ্গল কাব্যের নাম কি?
- উত্তর অন্নদামঙ্গল কাব্য।
- প্রশ্ন: ভারতচন্দ্রের উপাধি কী ছিল? কে তাকে এই উপাধিতে ভূষিত করেন?
- উত্তর ভারতচন্দ্রের উপাধি ছিল রায় গুণাকর। নবদ্বীপ বা নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রায় গুণাকর উপাধিতে ভূষিত করেন।
- প্রশ্ন: কোন কবির জীবনাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?
- উত্তর কবি ভারতচন্দ্র রায় গুণাকরের।
- প্রশ্ন: মর্সিয়া সাহিত্য কী?
- উত্তর এক ধরনের শোককাব্য?
- প্রশ্ন: মর্সিয়া কথাটি এসেছে কোন ভাষা থেকে? এর অর্থ কী?
- উত্তর আরবি ভাষা থেকে; এর অর্থ শোখ প্রকাশ করা।
- প্রশ্ন: কোন মতবাদ প্রসারের ফলে মর্সিয়া সাহিত্য সৃষ্টির অনুকূল হয়েছে?
- উত্তর শিয়া মতবাদ।
- প্রশ্ন: বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি হিসেবে কাকে বিবেচনা করা হয়? তার রচিত কাব্যের নাম কি?
- উত্তর শেখ ফয়জুল্লাহ, জয়নবের চৌতিশা।
- প্রশ্ন: মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
- উত্তর রোমান্টিক প্রণয়োপখ্যান।
- প্রশ্ন: মধ্যযুগের কোন সাহিত্য স্বতন্ত্র ধারার সৃষ্টি?
- উত্তর হিন্দি ও ফারসি থেকে অনুদিত প্রণয়োপখ্যানগুলো।
- প্রশ্ন: ফারসি ভাষা থেকে অনুদিত কয়েকটি প্রণয়োপাখ্যানের নাম লিখুন।
- উত্তরঃ ইউসুফ-জুলেখা, লায়লী-মজনু, গুলে-বকাওলী, সয়ফুলমুলুক বদিউজ্জামান, সপ্তপয়কর ইত্যাদি।
- প্রশ্ন: মধ্যযুগে হিন্দি থেকে কয়েকটি রোমান্টিক প্রণয়োপাখ্যান বাংলা অনূদিত কাব্যের নাম লিখুন।
- উত্তরঃ পদ্মাবতী, সতীময়না ও লোরচন্দ্রানী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি।
- প্রশ্ন: শাহ্ মুহম্মদ সগীর ব্যতীত কোন কোন কবি ইউসুফ জুলেখা রচনা করেন?
- উত্তরঃ আব্দুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সাফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ।
- প্রশ্ন: গোরক্ষ বিজয়’র রচয়িতা কে?.
- উত্তরঃ শেখ ফয়জুল্লাাহ।
- প্রশ্ন: ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন এবং কোথা থেকে?
- উত্তরঃ জর্জ গিয়ার্সন। ১৮৭৮ সালে রংপুর থেকে সংগ্রহ করে।
- প্রশ্ন: গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় গ্রন্থের রচয়িতা কে? কে সম্পাদনা করেছেন?
- উত্তরঃ শেখ ফয়জুল্লাহ। আব্দুল করিম সাহিত্য বিশারদ সম্পাদনা করেছেন।
- প্রশ্ন: আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম উল্লেখ করুন।
- উত্তর দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকার প্রমুখ।
- প্রশ্ন: আরাকানকে বাংলা সাহিত্যে কী নামে উল্লেখ করা হয়েছে?
- উত্তর রোসাং বা রোসাঙ্গ নামে।
- প্রশ্ন: আরাকান রাজসভার অন্যতম খ্যাতিমান ব্যক্তি কে ছিলেন?
- উত্তর কোরেশী মাগন ঠাকুর।
- প্রশ্ন: কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন?
- উত্তর জোবরাগ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম, মতান্তরে ফতেয়াবাদ পরগনা, ফরিদপুর।
- প্রশ্ন: পদ্মাবতী কে রচনা করেন? কোন জাতীয় রচনা?
- উত্তর মহাকবি আলাওল। ঐতিহাসিক প্রণয়োপাখ্যান।
- প্রশ্ন: পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কোন কাব্যগ্রন্থের অনুবাদ? হিন্দি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- উত্তর পাদুমাবৎ। রচয়িতা কবি মালিক মুহম্মদ জায়সী।
- প্রশ্ন: কার আদেশে আলাওল পদ্মাবতী কাব্যগ্রন্থটি রচনা করেন?
- উত্তর মাগন ঠাকুরের আদেশে আলাওল পদ্মাবতী রচনা করেন।
- প্রশ্ন: কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
- উত্তর চিতোরের রাণী পদ্মিনীর কাহিনী নিয়ে কবি আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন।
- প্রশ্ন: কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত?
- উত্তর অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ও ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে।
- প্রশ্ন: কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে?
- উত্তর গেজল গুই।
- প্রশ্ন: নানান দেশের নানান ভাষা। বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এই গানটির রচয়িতা কে?
- উত্তর রামনিধি গুপ্ত (নিধু বাবু)।
- প্রশ্ন: বাংলা টপ্পাগানের জনক কে ছিলেন? টপ্পাগান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সূত্রপাত হয়েছে?
- উত্তর টপ্পাগানের জনক ছিলেন নিধু বাবু। টম্পা গান থেকে আধুনিক টপ্পা বাংলা গীতিকবিতার সূত্রপাত হয়েছে।
- প্রশ্ন: কবি গানের কাল নির্ণয় করুন।
- উত্তর আঠার শতকের মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর প্রায় মধ্যভাগ পর্যন্ত।
- প্রশ্ন: কবিওলাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
- উত্তর রাম রাম বসু।
- প্রশ্ন: কবিওলাদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
- উত্তর এন্টনি ফিরিঙ্গ।
- প্রশ্ন: কোন পুঁথির মধ্যে পীর ফকিরদের প্রতিষ্ঠার কথা পাওয়া যায়?
- উত্তর পুঁথি সাহিত্যে পীর ফকিরদের প্রতিষ্ঠার কথা পাওয়া যায় গাজী কালু ও চম্পাবতী পুঁথির মধ্যে।
- প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
- উত্তর ফকির গরীবুল্লাহ।
- প্রশ্ন: ফকির গরীবুল্লাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?
- উত্তর ইউসুফ জুলেখা।
- প্রশ্ন: প্রণয়োপাখ্যান জাতীয় উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?
- উত্তর ইউসুফ জুলেখা, সয়ফুলমুলক-বদিউজ্জামান, লায়লী-মজনু, গুলে-বকাওলী ইত্যাদি।
- প্রশ্ন: যুদ্ধ সম্পর্কিত উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?
- উত্তর জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।
- প্রশ্ন: পীর পাঁচালী বিষয়ক উল্লেখযোগ্য পুথিসাহিত্য কী কী?
- উত্তর গাজী-কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।
- প্রশ্ন: ইসলাম ধর্ম সম্পর্কিত উল্লেখযোগ্য সাহিত্য কী কী?
- উত্তর কাসাসুল আম্বিয়া, তাজকিরাতুল আউলিয়া, হাজার মসলা ইত্যাদি।